দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কোয়ার্টার ফাইনালে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। জুড বেলিংহামের চমৎকার ফিনিশে ম্যাচে ১-১ সমতা ফিরিয়েছে থ্রি লায়ন্সরা।
বাম প্রান্ত দিয়ে এলিয়ট অ্যান্ডারসনের দারুণ দৌড়ের পর বল পান অ্যান্থনি গর্ডন। তার নিখুঁত ক্রস বক্সে পেয়ে প্রথম স্পর্শেই নিজেকে শট নেওয়ার অবস্থানে নিয়ে যান বেলিংহাম। এরপর জোরালো নিচু শটে নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ডকে পরাস্ত করে জালে বল পাঠান এই ইংলিশ মিডফিল্ডার।
গোলটি ইংল্যান্ডকে নতুন করে ম্যাচে ফেরায়। পিছিয়ে পড়ার পর আক্রমণের গতি বাড়িয়ে সুযোগ তৈরি করছিল ইংল্যান্ড, আর সেই চাপেরই ফল এনে দেন বেলিংহাম।
চলতি টুর্নামেন্টে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের ত্রাতা হয়ে উঠছেন রিয়াল মাদ্রিদের এই তারকা। নরওয়ের বিপক্ষেও সময়মতো গোল করে কোয়ার্টার ফাইনালের লড়াই জমিয়ে তুলেছেন তিনি।
এমএস/